| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের জন্য এটি স্পষ্ট বার্তা: হাসনাত আবদুল্লাহ

  • আপডেট টাইম: 01-02-2026 ইং
  • 109643 বার পঠিত
ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের জন্য এটি স্পষ্ট বার্তা: হাসনাত আবদুল্লাহ

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে কুমিল্লা-৪ আসনে ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচিত হলে ঋণখেলাপিদের জন্য বাংলাদেশকে ‘জাহান্নাম’ বানিয়ে দেওয়া হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) আপিল বিভাগ বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রাখার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ঋণখেলাপি হওয়ার দায়ে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হওয়া ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের জন্য একটি স্পষ্ট বার্তা।

 তিনি আরও বলেন, আপিল বিভাগের আজকের আদেশে জনগণের বিজয় হয়েছে; জালিমের বিরুদ্ধে মজলুমের জয় হয়েছে। ব্যাংক ডাকাতি করে কেউ জনগণের ভোট আদায় করে সংসদে যেতে পারবে না।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম মূসা ও আলী আজগর শরীফী।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। ফলে তিনি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

রোববার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মুন্সীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অন্যদিকে হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।

উল্লেখ্য, ঋণখেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ। গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) কুমিল্লা-৪ আসনে ঋণখেলাপির অভিযোগে বিএনপি প্রার্থী মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।

এরপর প্রার্থিতা ফিরে পেতে এবং ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে মুন্সী হাইকোর্টে রিট করেন। তবে গত ২১ জানুয়ারি হাইকোর্ট সেই রিট সরাসরি খারিজ করলে তিনি আপিল বিভাগে আবেদন করেন, যা শেষ পর্যন্ত খারিজ হয়ে যায়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪