| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাম-রুবেলায় আক্রান্তে বহু তাজা প্রান হারিয়েছি : তথ্যমন্ত্রী

  • আপডেট টাইম: 20-04-2026 ইং
  • 334 বার পঠিত
হাম-রুবেলায় আক্রান্তে বহু তাজা প্রান হারিয়েছি : তথ্যমন্ত্রী

দেশে হাম-রুবেলা সংক্রমণে বহু প্রাণহানির কথা উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, এই প্রতিরোধযোগ্য রোগ নির্মূলে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসময় তিনি গণমাধ্যমকর্মীদের অপতথ্য রোধে সচেতন থাকারও আহবান জানান।

সোমবার (২০ এপ্রিল) সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশব্যাপী হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা ও অর্থনীতির দায়িত্ব নিয়েই বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারে কাজ করছে। একই সঙ্গে জাতীয় জ্বালানি সংকট মোকাবিলা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অতীতে পরিকল্পনার অভাব ও আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থার কারণে বর্তমান সংকট সৃষ্টি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

হাম-রুবেলা বিষয়ে তিনি বলেন, এটি একটি প্রতিরোধযোগ্য রোগ এবং সরকারের লক্ষ্য দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা। এ জন্য অভিভাবকদের সচেতনতা এবং স্বাস্থ্যকর্মীদের আন্তরিক দায়িত্ব পালন জরুরি। 

তিনি আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃজ্ঞ মন্ডল। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন এসএম মঞ্জুরে এলাহী, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মনিরুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ হলরুমে আইন-শৃঙ্খলা বিষয়ক সভায়ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্যমন্ত্রী।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪