| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্ত্রীকে হত্যার ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন

  • আপডেট টাইম: 20-04-2026 ইং
  • 392 বার পঠিত
স্ত্রীকে হত্যার ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে টাঙ্গাইল সদরে ১৯ বছর পর স্বামী মো. সোলায়মানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২০ এপ্রিল) দুপুরে স্পেশাল জজ দিলারা আলো চন্দনা এই রায় ঘোষণা করেন। এ মামলার অপর তিন আসামি শ্বশুর,শাশুড়ি ও ভাসুরকে খালাস দেওয়া হয়েছে। গালুটিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে সোলায়মান পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই মামলার রায় ঘোষণা করা হয়। 

আরও পড়ুন- 

নাহিদের দুর্দান্ত বলিং দিশেহারা নিউজিল্যান্ড

স্পেশাল জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শাহজাহান কবির জানিয়েছেন, সোলায়মানের স্ত্রী আয়শা খানমের গায়ের রং কালো থাকায় তা নিয়ে তাদের প্রতিনিয়ত ঝগড়া হতো। ২০০৭ সালের ৫ মার্চ রাতে ঝগড়ার এক পর্যায়ে সোলায়মান তার স্ত্রীকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করে লাশ গালুটিয়া এলাকায় বাঁশঝাড়ে ফেলে দেন। পরদিন স্থানীয় বাসিন্দারা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে নিহতের মামা আদম আলী বাদী হয়ে ৬ মার্চ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ২৬ সেপ্টেম্বর স্বামী সোলায়মান, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরের নামে অভিযোগপত্র জমা দিলে আদালত সব সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণা করেন।


এফএ/ আয়না    

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪