| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আলিফ হত্যা মামলার আসামি লালা গ্রেফতার

  • আপডেট টাইম: 20-04-2026 ইং
  • 356 বার পঠিত
আলিফ হত্যা মামলার আসামি  লালা গ্রেফতার

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত  আসামী পলাতক লালা ওরফে লালা মেথরকে (৪৩) গ্রেফতার করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে নগরীর কোতোয়ালি থানাধীন বান্ডেল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার বান্ডেল রোড এলাকার সেবক কলোনির মেথর পট্টির মৃত গংগাদীন মেথরের ছেলে লালা মেথর। 

আরও পড়ুন- 

বন্ধ থাকছে না কোচিং সেন্টার : শিক্ষামন্ত্রী

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানিয়েছেন, তথ্য প্রযুক্তির সহায়তায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি লালাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য ওয়ারেন্টভুক্ত অন্যান্য আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।


এফএ/ আয়না     

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪