| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিচারহীনতায় বাড়ছে গণপিটুনি

  • আপডেট টাইম: 20-04-2026 ইং
  • 247 বার পঠিত
বিচারহীনতায় বাড়ছে গণপিটুনি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা দেশে একের পর এক ‘মব জাস্টিস’ বা গণপিটুনির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অভিযোগে বলেন, গত দেড় বছর ধরে দেশ কার্যত ‘মব-এর শহরে’ পরিণত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে তার দেওয়া নোটিশ উত্থাপন করে এ অভিযোগ করেন তিনি। 

বাংলাদেশে আর মব কালচার থাকবে না এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হবে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন আশ্বস্ততার তীব্র সমালোচনা করে তিনি বলেন, মানুষ যখন ন্যায়বিচার পায় না, তখনই তারা এই ধরনের নৈরাজ্যকর সংস্কৃতির দিকে ধাবিত হয়।

 আরও পড়ুন- 

নিরাপত্তা শঙ্কা নিয়ে সংসদে হান্নান মাসউদ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির পাশাপাশি বরিশাল আদালত প্রাঙ্গণ এবং সুপ্রিম কোর্টের লইয়ার্স রুমেও মবের ঘটনা ঘটেছে, যা বিচার ব্যবস্থার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে। ডেইলি স্টার অফিসে হামলা, চট্টগ্রামে দেড় বছর আগে ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে হত্যা এবং কুষ্টিয়ায় অভিযোগকারীকে পিটিয়ে মারার মতো নৃশংস ঘটনাগুলো আমাদের সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরছে উল্লেখে করে রুমিন ফারহানা বলেন, দৃষ্টান্তমূলক শাস্তির অভাবই মব কালচারকে উসকে দিচ্ছে।  জননিরাপত্তা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। 


এফএ/ আয়না     

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪