জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কুড়িগ্রাম জেলার উন্নয়নের মাধ্যমে উত্তরবঙ্গকে দেশের কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে। তিনি বলেন, “এখান থেকে আমাদের উন্নয়ন শুরু হবে। কৃষি বিপ্লব ঘটলে সবাই কাজ পাবে।
বুধবার ( ০৪ ফেব্রুয়ারি ) দুপুরে কুড়িগ্রামে সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান আরও বলেন, ১১ দলের জোটের মধ্যে জামায়াতে ইসলামী সবচেয়ে বড় দল হলেও আমরা কোনো দলীয় সরকার বা পরিবার ও গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না। দেশের মানুষ আর কোনো জমিদারি চায় না, ১৮ কোটি মানুষের সমান অধিকার নিশ্চিত করতে চাই।
জুলাই আন্দোলনের স্মরণ করে তিনি বলেন, জুলাই আন্দোলনে মা-বোনদের উপর সহিংসতা করা হয়েছিল। কিন্তু স্বাধীনতার জন্য মানুষ নিজেদের জীবন উৎসর্গ করেছে। তাদের এই ত্যাগই আমাদের শক্তি জোগিয়েছে।
তিনি আরও সতর্ক করেছেন, মায়ের অবদানকে অমর্যাদা করে কোনো দল বা বাহিনী যাতে সমাজে অন্যায় করতে না পারে।