| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম: 04-02-2026 ইং
  • 99038 বার পঠিত
সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জে নির্বাচনী প্রচারণার সময় মহিলাদের ওপর নগ্ন হামলা, হেনস্থা ও কটুক্তির প্রতিবাদে মহিলা জামায়াতের নারীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই জেলা শহরের বাজার স্টেশনে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের আয়োজনে নারীরা একত্রিত হতে শুরু করেন। পরে বিভিন্ন প্রান্ত থেকে আরও নারীরা মিছিলে যোগ দেন।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় বিক্ষোভ মিছিল শুরু হয়। সিরাজগঞ্জের ইতিহাসে জামায়াতে ইসলামীর এত বড় নারী জমায়েত এর আগে কখনো দেখা যায়নি। মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নারীদের ওপর হওয়া হেনস্তার প্রতিবাদ জানানো হয়। এ সময় তারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।

সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সাধারণ সম্পাদক সুলতানা ইয়াসমিন জেবা বলেন, “ভোট চাওয়া আমাদের গণতান্ত্রিক অধিকার। এই ভোট চাচ্ছি দেখে আমাদের বাইরে বের হতে বাধা দেওয়া হচ্ছে। ভোট দিতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হচ্ছে। সব দলকে সমান সুযোগ দেওয়া উচিত।”

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া কয়েকজন নারীর সঙ্গে কথা বলে তারা জানান, জামায়াতে ইসলামী লোক দেখানো কাজ করে না। জামায়াতে ইসলামীকে ভালোবাসে এমন হাজার হাজার নারী আছে। আমাদের ভালোবাসা অন্তরে। আজ হাজারো নারীর অংশগ্রহণ অবশ্যই সিরাজগঞ্জবাসীর সকল প্রশ্নের জবাব দেবে।

স্থানীয়রা মিছেলাকে ব্যতিক্রমী হিসেবে দেখেছেন। মজিবর রহমান বলেন, সিরাজগঞ্জে রয়েছি প্রায় ২০ বছর ধরে। জীবনে এতো নারীদের একত্রিত হতে দেখিনি।

রিকশাচালক সুজিত সরকার যোগ করেন, আমি ভেবেছিলাম জামায়াতের সব ছেলে মানুষ, নারীরা নেই। আজ আমাদের ভুল ভেঙে গেছে। এত বড় জমায়েত দেখিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪