| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসনাতের আসনে গণঅধিকারের প্রার্থীকে সমর্থন দিল বিএনপি

  • আপডেট টাইম: 05-02-2026 ইং
  • 103658 বার পঠিত
হাসনাতের আসনে গণঅধিকারের প্রার্থীকে সমর্থন দিল বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন নির্বাচন কমিশন কর্তৃক বাতিল এবং হাইকোর্টে রিট খারিজ হওয়ায় এ আসনে বিএনপির কোনো প্রার্থী থাকছে না। এ প্রেক্ষিতে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে জোটের প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে বিএনপি।

এ আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি সমর্থিত জোট প্রার্থী জসিম উদ্দিন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী। তিনি বলেন, “কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ধানের শীষের কোনো প্রার্থী নেই। সে হিসেবে কেন্দ্র থেকে মৌখিকভাবে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেওয়ার এবং তার পক্ষে কাজ করার জন্য। দেবিদ্বারবাসীর কাছে আমাদের অনুরোধ, আপনারা ট্রাক প্রতীকের পাশে থাকবেন এবং তার পক্ষে কাজ করবেন।”

এদিকে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, বিএনপি আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দিয়েছে। পাশাপাশি দলের নেতাকর্মীদের তার পক্ষে মাঠে কাজ করার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে তিনি জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪