| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশের সম্পদ আর বিদেশে পাচার হতে দেয়া হবে না: জামায়াত আমির

  • আপডেট টাইম: 05-02-2026 ইং
  • 98560 বার পঠিত
দেশের সম্পদ আর বিদেশে পাচার হতে দেয়া হবে না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ ভোটের মাধ্যমে জামায়াতে ইসলামীর হাতে ক্ষমতা তুলে দিলে মেগা প্রকল্পের নামে হওয়া মেগা দুর্নীতির সঙ্গে জড়িতদের কাছ থেকে লুটের টাকা উদ্ধার করা হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নওগাঁর এটিম মাঠে ১১ দলীয় ঐক্যজোট আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, যদি জনগণ আমাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তবে দেশের সম্পদ আর বিদেশে পাচার হতে দেওয়া হবে না। যারা জনগণের হক নষ্ট করেছে, তাদের সবাইকে জবাবদিহিতার আওতায় আনা হবে।

বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী যুব সমাজকে শুধু বেকার ভাতা দিয়ে বসিয়ে রাখতে চায় না। বরং যুবকদের হাতে সম্মানজনক কর্মসংস্থান তুলে দিতে চায় দলটি। গণ-অভ্যুত্থানে রাজপথে থাকা তরুণদের অন্যতম প্রধান দাবি ছিল কর্মসংস্থান, আর সেই দাবি বাস্তবায়নে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ।

জেলা জামায়াতের সভাপতি আব্দুর রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি আ স ম সায়েম, জামায়াত নেতা ব্যারিস্টার শাহরিয়ার কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস এস এম ফরহাদসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪