| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনগণের টাকা চুরি করা লজ্জাজনক ও অমানবিক :জামায়াত আমির

  • আপডেট টাইম: 07-02-2026 ইং
  • 224469 বার পঠিত
জনগণের টাকা চুরি করা লজ্জাজনক ও অমানবিক :জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা চিংড়ি মাছের দৌড় চাই না। চিংড়ি যেমন পেছনে দৌড়ায়, আমরা তেমন চাই না। আমরা সিংহের মতো সামনে দৌড়াতে চাই।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সিলেটে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র নন; তারা রাষ্ট্রের গর্ব এবং ‘রেমিট্যান্স যোদ্ধা’। কোনো প্রবাসী শ্রমিক বিদেশে কর্মরত অবস্থায় মারা গেলে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দেশে ফিরিয়ে আনার দায়িত্ব সরকারকেই নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, যারা জনগণের টাকা চুরি করেছে, তাদের শান্তিতে থাকতে দেওয়া হবে না। প্রবাসীরা কেবল অর্থ পাঠাবেন অথচ তাদের কোনো অধিকার থাকবে না এমন ধারণা লজ্জাজনক ও অমানবিক।

পরিবেশ রক্ষা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, যেভাবে বন্ধুরা একসঙ্গে নদী রক্ষার উদ্যোগ নিয়েছে, সেভাবেই দেশের সব নদ-নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি হাওর অঞ্চলে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

চা বাগানের শ্রমিকদের জীবনমান তুলে ধরে তিনি বলেন, এসব শ্রমিক দিন এনে দিন খাওয়া মানুষ। তাদের সন্তানরা অবহেলা ও স্বাস্থ্যঝুঁকির মধ্যে বড় হয়ে আবার চা বাগানেই কাজ করতে বাধ্য হয়—এই দুঃসহ পরিস্থিতি আর চলতে দেওয়া যায় না। চা শ্রমিকদের সন্তানদের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে বলে তিনি দাবি জানান।

সিলেটবাসীর উদ্দেশে নিজেকে তাদের সন্তান উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, বহু রাজনৈতিক দল বহুবার সুযোগ পেয়েছে। এবার একবার জামায়াতে ইসলামীকে সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। জনগণের মূল্যবান ভোটের মাধ্যমে ক্ষমতায় এলে মানুষের জীবন ও সম্পদের পাশে চৌকিদারের মতো পাহারা দেওয়ার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪