| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নীলফামারীতে স্মরণকালের সর্ববৃহৎ জামায়াতের মহিলা মিছিল

  • আপডেট টাইম: 08-02-2026 ইং
  • 96896 বার পঠিত
নীলফামারীতে স্মরণকালের সর্ববৃহৎ জামায়াতের মহিলা মিছিল

নীলফামারী প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে নীলফামারীতে স্মরণকালের সর্ববৃহৎ নির্বাচনী মহিলা মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

রোববার (৮ জানুয়ারি) সকাল ১১টায় নীলফামারী বড় বাজার থেকে শুরু হওয়া মিছিলে কয়েক হাজার নারী কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে সকাল ৯টা থেকেই রিকশা, ভ্যান, অটো ও পায়ে হেঁটে নারী কর্মীরা বড় বাজারে যোগ দিতে শুরু করেন। মাত্র এক ঘণ্টার মধ্যে বড় বাজার, ফায়ার সার্ভিস মোড় ও কিচেন মার্কেটসহ আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

নীলফামারী-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি মোড়ে গিয়ে শেষ হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, মিছিলটির দৈর্ঘ্য প্রায় ৫ কিলোমিটার ছিল। মিছিল চলাকালীন শহরের যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে এই বিশাল জমায়েত প্রত্যক্ষ করেন।

মিছিল শেষে জামায়াত নেতৃবৃন্দ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান এবং ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন। নির্বাচনী এই মিছিলটি নীলফামারীর রাজনৈতিক অঙ্গনে বিশেষ আলোচনার সৃষ্টি করেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪