| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই বিপ্লব ছিলো বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে একটি গণবিদ্রোহ: নাহিদ

  • আপডেট টাইম: 08-02-2026 ইং
  • 101590 বার পঠিত
জুলাই বিপ্লব ছিলো বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে একটি গণবিদ্রোহ: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই বিপ্লব ছিল বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে একটি গণবিদ্রোহ। এর মূল লক্ষ্য ছিল পুরোনো বন্দোবস্ত ভেঙে ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা। 

তিনি অভিযোগ করেন, সেই পুরোনো ব্যবস্থার সুবিধাভোগীরা আবারও দুর্নীতিগ্রস্ত ও বেইনসাফি বৈষম্যমূলক কাঠামো ফিরিয়ে আনতে পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক নির্বাচনী ভাষণে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে একটি গোষ্ঠী নিজেদের স্বার্থ রক্ষায় পুরোনো শোষণমূলক ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে। তিনি জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, ন্যায় ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের সংগ্রাম এখনো শেষ হয়নি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪