| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সন্ধ্যার মধ্যে সিদ্ধান্ত বাতিল না করলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

  • আপডেট টাইম: 09-02-2026 ইং
  • 100547 বার পঠিত
সন্ধ্যার মধ্যে সিদ্ধান্ত বাতিল না করলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে ভোটারদের মোবাইল ফোন বহন নিষিদ্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

নাহিদ ইসলাম বলেন, ইলেকশন কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়েছে ৪০০ মিটারের মধ্যে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না। আজ সন্ধ্যার মধ্যে এই বিধি-বিধান পরিবর্তন না করলে আগামীকাল নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যদি পক্ষপাতিত্ব করে, তাহলে ফ্যাসিস্ট আমলের নির্বাচন কমিশনের পরিণতির চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।

বেসরকারি গণমাধ্যমের ভূমিকা নিয়েও অভিযোগ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি অনেক বেসরকারি গণমাধ্যম একটি নির্দিষ্ট দলের নির্বাচনী বিজ্ঞাপন প্রচার করছে, কিন্তু অন্য দলের বিজ্ঞাপন নিচ্ছে না। এটা কতটা নৈতিক—সেটা আপনাদের ভাবা উচিত।

তিনি দাবি করেন, এনসিপি বিজ্ঞাপন দিতে আগ্রহী হলেও অনেক গণমাধ্যম তা গ্রহণ করছে না। “কত টাকা লাগে বলুন। জনগণ আমাদের পক্ষে আপনাদের দেবে, বলেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, গত ১৬ বছর ধরে বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া ফ্যাসিবাদের দালালি করেছে, নির্বাচন হরণের পক্ষে বৈধতা তৈরি করেছে। আপনারা বলেছেন, আপনারা বাধ্য ছিলেন। এখন আমরা জানতে চাই—কে আপনাদের বাধ্য করেছে? জনসম্মুখে সাহস করে বলুন, আমরা আপনাদের পাশে থাকবো।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কেউ বাধ্য না করে থাকে, তাহলে ধরে নেওয়া হবে গণমাধ্যমগুলো নিজেরাই নতুন কোনো স্বৈরাচারের দালালি করছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪