| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রাম-৪ আসনে জামায়াত প্রার্থীর জয়, ভোটের ব্যবধান প্রায় ২১ হাজার

  • আপডেট টাইম: 12-02-2026 ইং
  • 219749 বার পঠিত
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াত প্রার্থীর জয়, ভোটের ব্যবধান প্রায় ২১ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী, চর রাজিবপুর ও চিলমারী) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান। তিনি মোট ৭৮ হাজার ৯৪৩ ভোট পেয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. আজিজুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭ হাজার ৯৪৫ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফিজুর রহমান হাতপাখা প্রতীক নিয়ে ৯ হাজার ৪৪৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। দুই প্রধান প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল প্রায় ২১ হাজার।

এবারের নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে ভোটার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২২ হাজার ১৪৫ জন।

লিঙ্গভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের সংখ্যা সামান্য বেশি। মোট ভোটারের মধ্যে পুরুষ ১ লাখ ৬০ হাজার ৭৮৩ জন এবং নারী ১ লাখ ৬১ হাজার ৩৬২ জন। নির্বাচনের দিন চরাঞ্চলে নারী ভোটারদের দীর্ঘ সারি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪