| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত আমিরকে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টার বার্তা

  • আপডেট টাইম: 14-02-2026 ইং
  • 218856 বার পঠিত
জামায়াত আমিরকে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টার বার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফল অর্জন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার ( ১৪ ফেব্রুয়ারি ) এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনে জামায়াতের নেতৃত্বে দলের সক্রিয় ও ব্যাপক অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং ফলকে শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করার জন্য তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

ড. ইউনূস আরও উল্লেখ করেন, নির্বাচনি প্রচার থেকে শুরু করে ফল ঘোষণার পরিপ্রেক্ষিত পর্যন্ত জামায়াতের রাজনৈতিক শিষ্টাচার, সংযম এবং শান্তিপূর্ণ আচরণ দেশের স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনকালে আপনার দল যে গঠনমূলক সমর্থন, পরামর্শ ও সহযোগিতা প্রদান করেছে, তার জন্য বিশেষ ধন্যবাদ।”

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, জামায়াত একটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে জাতীয় সংসদ ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করবে। তিনি নীতিগত বিতর্ক, আইন প্রণয়নে পরামর্শ এবং রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতির বিকাশের প্রত্যাশা ব্যক্ত করেন।

ড. ইউনূস বলেন, “জাতীয় ঐক্য সুসংহত করতে আপনার অতীতের ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি। জাতীয় ঐক্যই আমাদের শক্তি।”

সর্বশেষে তিনি ডা. শফিকুর রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গলের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪