| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তুলির বাসায় নবনির্বাচিত এমপি ব্যারিস্টার আরমান

  • আপডেট টাইম: 14-02-2026 ইং
  • 91325 বার পঠিত
তুলির বাসায় নবনির্বাচিত এমপি ব্যারিস্টার আরমান

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-১৪ আসনের নির্বাচনে জয়ী জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান রাজধানীর নাখালপাড়ায় সানজিদা ইসলাম তুলির পরিবারের সঙ্গে দেখা করেন।

সাক্ষাতের সময় ব্যারিস্টার আরমান বলেন, আমি যখন আয়নাঘর থেকে বের হয়ে আসি, তখন আমার পরিবার ‘প্রথম মায়ের ডাক’ নামে সংগঠনের মাধ্যমে সার্বক্ষণিক খোঁজ খবর নিয়েছে। এখনও পর্যন্ত গুম হওয়া সুমন ভাইয়ের সঙ্গে যারা জড়িত, তাদের গ্রেফতার হয়নি। সুমন ভাইয়ের মতো শত শত পরিবার এখনও জানে না তাদের সন্তানের কী হয়েছে।

তিনি আরও বলেন, আমি যখন গুমের সময় ছিলাম, তখন অনেক নিকটাত্মীয় আমার সঙ্গে যোগাযোগ রাখেনি। কিন্তু এই পরিবারটি আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং গুমের শিকার পরিবারের আন্দোলন চালানোর উপায় শিখিয়েছে। গুমের সঙ্গে যাঁরাই জড়িত হোক, যত বড় পরাশক্তি থাকুক, যতদিন না তাদের বিচারের আওতায় আনা হয়, আমাদের সংগ্রাম চলবে। এই পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক রাজনীতির অনেক ঊর্ধ্বে। আমি আজীবন এই পরিবারের কাছে কৃতজ্ঞ থাকব।

সানজিদা ইসলাম তুলির মা বলেন, আমার সুমনকে বের করতে হবে। এটা আমার আবদার। আরমান এখন এমপি হয়েছেন, আমার তার সঙ্গে অনেক আগে থেকে পরিচয়। মিরপুর গেলে সবার প্রথমে আমি আরমানের বাসায় যাব।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪