| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে বিকেলে ১১ দলের বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম: 16-02-2026 ইং
  • 217607 বার পঠিত
রাজধানীতে বিকেলে ১১ দলের বিক্ষোভ সমাবেশ

নির্বাচন-পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে আজ (সোমবার) রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী-সহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যভুক্ত দলগুলো।

জানা গেছে, বিকেল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সমাবেশ ঘিরে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির প্রস্তুতি নেওয়া হয়েছে।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাবেশে দলটির আমির শফিকুর রহমান-সহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং বক্তব্য দেবেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হলেও ফলাফল ঘোষণা করা হয়েছে ২৯৭টির। এর মধ্যে ৭৭টি আসনে জয় পেয়েছে জামায়াত নেতৃত্বাধীন জোট।

সমাবেশ থেকে নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনার বিচার ও দায়ীদের শাস্তির দাবি জানানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪