| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিঙ্গাপুর গেলেন বিরোধীদলীয় উপনেতা ডা. তাহের

  • আপডেট টাইম: 18-02-2026 ইং
  • 88537 বার পঠিত
সিঙ্গাপুর গেলেন বিরোধীদলীয় উপনেতা ডা. তাহের

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সিঙ্গাপুরে ব্যক্তিগত সফরে গেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় তাকে বহনকারী বিমান সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যায়। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী প্রফেসর ডা. হাবিবা আক্তার চৌধুরী সুইটি। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন।

জানা গেছে, নিয়মিত শারীরিক চেকআপের পাশাপাশি সফরকালে তিনি Singapore-এর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন। সফর সফলতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি। আগামী ২৫ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে তার।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ সদস্য ও জুলাই সনদ বাস্তবায়ন পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪