| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা জাতির সামনে খোলাসা হয়নি: জামায়াত আমির

  • আপডেট টাইম: 25-02-2026 ইং
  • 207093 বার পঠিত
পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা জাতির সামনে খোলাসা হয়নি: জামায়াত আমির

জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বুধবার ( ২৫  ফেব্রুয়ারি ) রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়রতের পর সাংবাদিকদের বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা জাতির সামনে এখনও পুরোপুরি খোলাসা হয়নি। তিনি আশা প্রকাশ করেন যে বর্তমান সরকার এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করতে সক্ষম হবে।

ডা. শফিকুর রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ডে দুইটি তদন্ত কমিটি থাকলেও ক্ষমতাসীনদের অংশগ্রহণ নিয়ে কোনো রিপোর্ট এখনও সামনে আসেনি। এ হত্যাকাণ্ডের জন্য বিরোধী দলকে দোষারোপ করা হয়েছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে আংশিক সত্য প্রকাশ হয়েছে।

জামায়াত আমির আরও বলেন, যদি এই হত্যাকাণ্ডের বিচার হয়, তবে জাতির দায় মোচন হবে। আমরা চাই মূল গাছগুলোর জাতে বিচার হোক, শাখা-প্রশাখা নয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪