| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণহত্যা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি রাষ্ট্রপতি: নাহিদ

  • আপডেট টাইম: 25-02-2026 ইং
  • 207642 বার পঠিত
গণহত্যা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি রাষ্ট্রপতি: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

বুধবার ( ২৫ ফেব্রুয়ারি ) বিকেলে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহিদদের কবর জিয়ারত শেষে নাহিদ ইসলাম এই দাবি উত্থাপন করেন।

তিনি বলেন, চব্বিশের জুলাইয়ে গণহত্যা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। এজন্য তিনি গণহত্যার দায় এড়াতে পারবেন না। সংসদের প্রথম অধিবেশনে তাকে অভিশংসন করতে হবে এবং এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেফতার করতে হবে।

নাহিদ ইসলামের এই দাবিতে রাজনৈতিক মহল ও জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪