| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধর্ষণ-হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি জামায়াত আমিরের

  • আপডেট টাইম: 27-02-2026 ইং
  • 76577 বার পঠিত
ধর্ষণ-হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি জামায়াত আমিরের

ঢাকা ও নরসিংদীতে সাম্প্রতিক সময়ে সংঘটিত শিশু ও কিশোরী হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি এসব ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, ঢাকায় ৬ বছর বয়সী শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা, নরসিংদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, এবং হাজারিবাগে স্কুল ছাত্রীকে হত্যার মতো ঘটনা গোটা জাতিকে স্তম্ভিত করেছে। তিনি প্রশাসনের শৈথিল্য ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

ডা. শফিকুর রহমান লিখেছেন, দলীয় পদবি ও ক্ষমতার অপব্যবহার করে নির্যাতিতদের দমিয়ে রাখা এবং নিপীড়কদের রক্ষা করা কোনো সভ্য ও গণতান্ত্রিক দেশের সংস্কৃতি হতে পারে না।

তিনি আরও বলেছেন, শিশু তাহিয়া হত্যার পর ঘটনাটি ‘দুর্ঘটনা’ বলে চালানোর চেষ্টা এবং পরিবারের ওপর মামলা প্রত্যাহারের হুমকির ঘটনায় জনগণ সচেতন।

তিনি দাবি করেছেন, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা, স্বচ্ছ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা, চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করার আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং দেশে সব মজলুমের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে সক্রিয় থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪