| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাইয়ের হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর খুঁজে বের করব: নাহিদ ইসলাম

  • আপডেট টাইম: 08-03-2026 ইং
  • 193299 বার পঠিত
জুলাইয়ের হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর খুঁজে বের করব: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘জাতীয় নারীশক্তি’। রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের আহবায়ব পদে রয়েছেন মনিরা শারমিন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মাহমুদা মিতু। এছাড়া মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন নুসরাত তাবাসসুম।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “সারা দেশের সেই সব নারী কণ্ঠস্বর যেগুলো জুলাইয়ে হারিয়ে গেছে, আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করব। জাতীয় নারীশক্তি তাদের আবারও সামনে নিয়ে আসবে। জুলাই পরবর্তী সময়ে নারীরা কেন সম্মুখভাগ থেকে সরে গিয়েছে, তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। আমাদেরও এর দায় আছে। বর্তমানে যারা রাজনীতিতে রয়েছেন, তারা এতটা সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন যে পিছিয়ে যেতে বাধ্য হয়েছেন।”

নাহিদ ইসলাম আরও জানান, যদিও জাতীয় নারীশক্তি এনসিপির সহযোগী সংগঠন, তবে এটি স্বাধীনভাবে কাজ করবে। সংগঠনটি বৈষম্যহীন নারী অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করবে বলেও জানান তিনি।

এসময় তিনি চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪