বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল, প্রিমিয়ার, আইএফআইসি ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক এই ৪ ব্যাঙ্কে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (৯ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে পর্যবেক্ষকদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-১২ বিভাগের পরিচালক মুনির আহমেদ চৌধুরীকে ন্যাশনাল ব্যাংকের, ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমানকে আল-আরাফাহ ইসলামী ব্যাংক,পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক এ এন এম মঈনুল কবিরকে প্রিমিয়ার ব্যাংকে এবং ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১-এর পরিচালক এ কে এম কামরুজ্জামানকে আইএফআইসি ব্যাংকের পর্যবেক্ষক করা হয়েছে।