স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে বিরোধী দলের নেতা জামায়াতের আমির শফিকুর রহমান জাতীয় সংসদে তার বক্তব্যে বলেন, আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ। স্পিকারের কাছে সুবিচার পাবেন আশা প্রকাশ করে বিরোধী দলের নেতা বলেন স্পিকারের কাছে সরকারি ও বিরোধী দল আলাদা হবে না। সংসদে অনেক তরুণ নেতা আছে উল্লেখ করে নিজেকেও তরুণ বল দাবি করেন বিরোধী দলের নেতা।
জামায়াত আমির বক্তব্যের শেষে মাননীয় স্পিকারকে উদ্দেশ করে বলেন, আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা,আপনি পারবেন। স্পিকারের কাছ থেকে ইনসাফ আশা করে শফিকুর রহমান ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে বক্তব্য শেষ করেন।