| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩ অপরাধে রাষ্ট্রপতির ভাষণ বর্জন : জামায়াত আমির

  • আপডেট টাইম: 12-03-2026 ইং
  • 185468 বার পঠিত
৩ অপরাধে রাষ্ট্রপতির ভাষণ বর্জন : জামায়াত আমির

রাষ্ট্রপতির তিন অপরাধে তার ভাষণ বর্জন করা হয়েছে বলে জানিয়েছেন  বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। রাষ্ট্রপতির বক্তব্য এই মহান সংসদে আমরা শুনতে পারি না। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সংসদ থেকে বেরিয়ে তিনি একথা বলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

ওয়াক আউট শেষে সংসদে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা বলেন, এই সংসদ জুলাই শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। আমরা অনুরোধ করেছিলাম, এই সংসদে ফ্যাসিস্টের দোসর, খুনির কোনও দোসর যেন বক্তব্য না রাখে। তিনটি কারণে এই প্রেসিডেন্ট অপরাধী। 

প্রথম কারণ, তিনি সব খুনের সহযোগী ছিলেন। দ্বিতীয়ত, তিনি ২০২৪ সালের আগস্টের ৫ তারিখ তিনি জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে তিনি বলেছিলেন, তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি তা মঞ্জুর করেছেন। কিন্তু পরবর্তী সময়ে তিনি তা অস্বীকার করেছেন। আর তৃতীয় কারণ রাষ্ট্রপতি নিজের হাতে অর্ডিন্যান্স স্বাক্ষর করেছেন। নির্বাচনে দুটি ভোট হবে, এতে যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবে তারা সংস্কার সংশোধন পরিষদের সদস্য হিসেবেও নির্বাচিত হবেন। একই দিনে উভয় শপথ একই ব্যক্তি পড়াবেন। এই শপথ দুটি আমরা নিলেও সরকারি দল নেয়নি

এই  রাষ্ট্রপতি জাতির সামনে মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত হয়েছেন, যে কারনে রাষ্ট্রপতির ভাষণ বর্জন করেছি, জানিয়েছেন ,বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪