ইসরায়েল-ইরান উত্তেজনা এবং সম্ভাব্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্তের ফল বলে জানিয়েছেনমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে বাংলাদেশের মন্তব্য করা উচিত নয় বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আরেকটা দেশে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে পরাজিত একজন নেতা কথা বলেছে। আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়। বুধবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এ আবারও নতুন করে বিপজ্জনকভাবে বাতাস লিকের ঘটনা ঘটেছে। গত সপ্তাহে এই নতুন লিকের তথ্য নিশ্চিত করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা যা চলতি বছরের শুরুর দিকে সমাধান হয়ে যাবে বলে আশা করা হয়েছিল।
ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগর এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকালে মিকাসা ইন নামের ওই হোটেলের বেজমেন্ট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দীর্ঘমেয়াদী ভিসার ক্ষেত্রে ভিসানীতিতে বড় পরিবর্তন এনেছে ভারত। ১৮০ দিনের ভিসা নিয়ে আসা বিদেশিরা যদি ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরেও ভারতে অবস্থান করতে ইচ্ছুক হন, তাহলে মেয়াদ শেষ হওয়ার আগেই তাদেরকে বাধ্যতামূলকভাবে নিবন্ধন বা রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। গতকাল ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে দেওয়া এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্যের বাণিজ্য নিয়ন্ত্রণে পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়ার অভিযোগে এই উদ্যোগ নিয়েছে দেশটি।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ বিন ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বিস্ফোরক মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (২ জুন) কলকাতার ধর্মতলার ওয়াই চ্যানেলে আয়োজিত এক রাজনৈতিক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
রানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির হামলায় যুক্তরাষ্ট্রের ২০টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্র ও ভিডিও থেকে এ তথ্য জানা গেছে। এই বিশ্লেষণ থেকে বোঝা যায়, ইরানের হামলার পরিধি যতটা ব্যাপক বলে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত প্রকাশ্যে স্বীকার করেছে, প্রকৃত চিত্র তার চেয়ে অনেক বেশি।
যুক্তরাষ্ট্রের পেন্টাগন তাদের মূল প্রেস অফিসে পেশাদার সাংবাদিকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে দেশটির সামরিক বাহিনী, প্রতিরক্ষা খাত ও অন্যান্য সরকারি কার্যক্রমে গণমাধ্যমের স্বাধীন প্রবেশাধিকার ক্রমান্বয়ে সীমাবদ্ধ করার যে ধারাবাহিক প্রক্রিয়া শুরু হয়েছে, এই সিদ্ধান্তকে তারই অংশ হিসেবে দেখা হচ্ছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর ক্ষিপ্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও লেবাননে হামলার তীব্রতা বাড়ানোয় নেতানিয়াহুর ওপর ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তিনি নেতানিয়াহুকে পাগল বলে গালি দেন। এছাড়া তার হস্তক্ষেপে নেতানিয়াহুকে জেলে যেতে হয়নি বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মাসকাটিন শহরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তি নিজের পরিবারের ছয় সদস্যকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন। ভয়াবহ এ ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আগামী ৮ জুন ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত সীমান্ত রক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যে সামান্য পতন লক্ষ্য করা গেছে। শক্তিশালী মার্কিন ডলার এবং অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে মূল্যবান এই ধাতুর ওপর এক ধরনের চাপ তৈরি হয়েছে
বড় ধরনের ফ্যাক্টরি বা অফিসের সুরক্ষায় এবার কেনা যাবে আস্ত এয়ার ডিফেন্স সিস্টেম! গত কয়েক সপ্তাহ ধরে মস্কোর বহুতল ভবনের ছাদে কপ্টার দিয়ে বসানো হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম।
সীমান্ত বিরোধের ক্ষেত্রে শুধু নেপালের ভূখণ্ডই ভারতের দখলে নেই, নেপালও কয়েকটি স্থানে ভারতের কিছু ভূমি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে বলে মন্তব্য করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। রোববার (৩১ মে) সংসদে এক প্রশ্নোওর পর্বে তিনি এ কথা বলেন।