বিশ্বজুড়ে তেল ও গ্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরবরাহ পথ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে ইরান। বিশ্বের মোট জ্বালানি তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ এই সরু জলপথ দিয়ে যায়। শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রবার্ট পেপের ভূ-রাজনৈতিক বিশ্লেষণের ভিত্তিতে এ তথ্য জানা গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তির ফলে যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় অর্জন করেছে। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেছেন।
রাতভর তীব্র উত্তেজনা ও অনিশ্চয়তার পর অবশেষে দুই সপ্তাহের শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী হতে শুরু করেছে, যা বৈশ্বিক অর্থনীতিতে স্বস্তির ইঙ্গিত দিচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন আন্তোনিও গুতেরেস, জাতিসংঘের মহাসচিব। তার মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি ঘোষণার পর বৈশ্বিক জ্বালানি ও শেয়ারবাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে, একই সঙ্গে এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোতে শক্তিশালী উত্থান লক্ষ্য করা যাচ্ছে।
অবশেষে যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। কাউন্সিল জানায়, পাকিস্তানের মধ্যস্থতায় উভয় পক্ষ এই প্রস্তাবে সম্মত হয়েছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কণ্ঠে দৃঢ় প্রতিঙ্গা দেশ রক্ষায় ইরানিরা পিছু হটবে না
ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা সুত্রের দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৌশলগতভাবে পরাজিত করেছে ইরান
ইসরায়েলের মধ্যাঞ্চলে সরাসরি আঘাত হেনেছে ইরান থেকে ছোড়া ক্লাস্টার মিসাইল
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ‑এর শীর্ষ উপদেষ্টা ও নিরাপত্তা বিশ্লেষক মাহদি মোহাম্মাদি সতর্ক করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে মাত্র ২০ ঘণ্টা সময় রয়েছে। এই সময়ের মধ্যে ইরানের কাছে আত্মসমর্পণ না করলে “তার মিত্রদের পাথর যুগে ফিরিয়ে দেওয়া হবে” বলে হুমকি দিয়েছেন তিনি। মোহাম্মাদি এক্স (সাবেক টুইটার)‑তে লিখেছেন, “We will not back down!” অর্থাৎ আমরা পিছু হটব না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র চাইলে এক রাতের মধ্যেই পুরো ইরান ধ্বংস করে দিতে সক্ষম, এবং “আগামীকালই হতে পারে সেই রাত” বলেও মন্তব্য করেন তিনি।
ইসরায়েল ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি'র গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সাঈদ মাজিদ খাদেমির হত্যার দায় স্বীকার করেছে