সৌদি আরবের বিশ্বকাপ প্রস্তুতিতে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ধাক্কা লেগেছে। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নেদারল্যান্ডসে গিয়ে পাসপোর্টসহ ব্যক্তিগত জিনিসপত্র চুরির শিকার হয়েছেন সৌদি ডিফেন্ডার সৌদ আব্দুলহামিদ। এতে করে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পারছেন না এই ডিফেন্ডার।
সাদা বলের ক্রিকেটে নতুন অধিনায়ক কুশল মেন্ডিস, ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা শ্রীলঙ্কার ক্রিকেট দলের। একই সঙ্গে সাদা বলের ক্রিকেটে নতুন অধিনায়কের নামও জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার কুশল মেন্ডিস।
আসন্ন সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে দীর্ঘ বিরতির পর ফিরেছেন জাতীয় দলের তারকা গোলরক্ষক আনিসুর রহমান জিকো।
বিশ্বকাপের ঠিক আগে আর্জেন্টিনা শিবিরে নতুন উদ্বেগের জন্ম দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। এমএলএসে ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা। ফলে ২০২৬ বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। মালির বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপআঞ্চলিক বাছাইপর্বে মাত্র ২ রান খরচায় ৬ উইকেট শিকার করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি।
২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি পরিকল্পনায় বড় পরিবর্তন এনেছে ইরান জাতীয় ফুটবল দল। শুরুতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টাকসনে বেস ক্যাম্প করার কথা থাকলেও শেষ পর্যন্ত মেক্সিকোকে বেছে নিয়েছে ‘টিম মেল্লি’।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জার্মান-আমেরিকান কোচ থমাস ডুলিকে জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে ঘটা করে পরিচয় করালেও তার নিয়োগ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বিশ্বকাপ সামনে রেখে নিজেদের প্রস্তুতি পরিকল্পনায় বড় পরিবর্তন এনেছে ইরান। ভিসা জটিলতা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুসনে নির্ধারিত অনুশীলন ক্যাম্প সরিয়ে এখন মেক্সিকোর তিহুয়ানায় স্থানান্তর করেছে দলটি। ফিফা ইতোমধ্যে এই পরিবর্তনের অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।
জার্মান কাপ ডিএফবি পোকালের মেগা ফাইনালে স্টুটগার্টকে ৩-০ গোলে উড়িয়ে শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে হ্যাটট্রিক করেছেন ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন।
বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও ফিরছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর এবার তাকে দেখা যাবে শ্রীলঙ্কার জনপ্রিয় টি-টোয়েন্টি আসর লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)।
লন্ডনে অনুষ্ঠিত কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের সভায় ২০২৬–২০২৮ মেয়াদে কার্যনির্বাহী কমিটির (এক্সকো) সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় এসেছেন থমাস ডুলি। শুক্রবার (২২ মে) সকালে রাজধানীতে পৌঁছান জার্মান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এই কোচ। পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার নিয়োগের ঘোষণা দেয়।
আফগানিস্তানে তালেবান শাসন পুনঃপ্রতিষ্ঠার পর খেলাধুলা থেকে কার্যত নির্বাসিত হওয়া নারী ক্রিকেটারদের জন্য অবশেষে এলো আশার আলো। দীর্ঘ পাঁচ বছর পর আবারও আন্তর্জাতিক পরিবেশে মাঠে নামার সুযোগ পাচ্ছেন আফগানিস্তানের শরণার্থী নারী ক্রিকেটাররা।
দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল শুধু আমাজনের অরণ্য কিংবা প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়; বিশ্বজুড়ে দেশটির সবচেয়ে বড় পরিচয় ফুটবল। ব্রাজিলের মানুষের আবেগ, সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে ফুটবল এমনভাবে মিশে গেছে যে, একে আলাদা করে দেখার সুযোগ নেই। কার্নিভালের উচ্ছ্বাস, সাম্বার ছন্দ আর ফুটবলের নান্দনিকতা মিলেই গড়ে উঠেছে ব্রাজিলের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়।