| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেট পর্ব দিয়ে লাল বলের বিসিএল

  • আপডেট টাইম: 23-03-2026 ইং
  • 172979 বার পঠিত
সিলেট পর্ব দিয়ে লাল বলের বিসিএল

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে আছেন দেশের ক্রিকেটাররা। এপ্রিলের তৃতীয় সপ্তাহে (২১) শুরু হবে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল)। জাতীয়, নারী, যুব দল ও ঘরোয়া পর্যায়ের ক্রিকেটারদের ঈদ শেষেই শুরু হবে সবার ব্যস্ততা জাতীয় দলের আন্তর্জাতিক সিরিজ, আর বাকিদের দেশের ঘরোয়া টুর্নামেন্টে। 

এপ্রিলের মাঝামাঝি সময়ে বিসিএল শুরু হবে।  মে মাসের ১ তারিখ পর্যন্ত লিগটিতে জাতীয় দলের ক্রিকেটাররা দুই রাউন্ড খেলবেন। এরপর পাকিস্তান সিরিজ শুরু হয়ে গেলে বাকি ক্রিকেটারদের এখানে রিপ্লেস করা হবে বলে বিসিবির একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

টুর্নামেন্ট শুরুর সময় ও ভেন্যু জানিয়ে তিনি আরও বলেন, ‘ক্রিকেটারদের রিপোর্টিং ১৭ কিংবা ১৮ এপ্রিল। আর সিলেট পর্ব দিয়ে খেলা শুরু হতে পারে সম্ভবত ২১ এপ্রিল। এছাড়া রাজশাহী, বগুড়া ও ঢাকার মধ্যে হতে পারে যা এখনও সিদ্ধান্ত হয়নি। প্রথম দুই রাউন্ডের মধ্যে তিনদিন করে গ্যাপ রয়েছে। তারপর শেষ রাউন্ডের আগে পাঁচদিন গ্যাপ।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪