| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডব্লিউসিএল এ অংশ নেবে বাংলাদেশের আশরাফুল ও মাহমুদউল্লাহ

  • আপডেট টাইম: 24-03-2026 ইং
  • 43505 বার পঠিত
ডব্লিউসিএল এ অংশ নেবে বাংলাদেশের আশরাফুল ও মাহমুদউল্লাহ

বাংলাদেশ সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’(ডব্লিউসিএল) এর তৃতীয় আসরে অংশ নিতে যাচ্ছে। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মতো বড় দলগুলোর সঙ্গে লড়াই করবে ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’। ২০২৬ আসরে বাংলাদেশের অন্তর্ভুক্তি এই প্রতিযোগিতার আমেজ আরও বাড়বে দাবি আয়োজকদের।

‘গত দুই বছর ধরে ভক্তদের থেকে যে পরিমাণ অনুরোধ এসেছে, তারই প্রেক্ষিতে এবার বাংলাদেশকে এই আসরে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে’ বলে জানালেন ডব্লিউসিএল  প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হর্ষিত তোমার। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স দলের ডিরেক্টর ইউনূস হাসান বলেন, ‘ দেশ ও বিদেশের ভক্ত-সমর্থকদের জন্য এটি একটি স্মরণীয় মুহূর্ত, যা ক্রিকেট কমিউনিটির মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে ভূমিকা রাখবে।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ এই দলে খেলার জন্য ইতোমধ্যে সম্মতি দিয়েছেন জানিয়ে দলের সহ-স্বত্বাধিকারী ইশতিয়াক সাদেক বলেন, ‘ডব্লিউসিএল-এ বাংলাদেশ চ্যাম্পিয়ন্স দলের অংশ হওয়াটা আমাদের জন্য বড় সম্মানের। এই টুর্নামেন্টকে কিংবদন্তি ক্রিকেটারদের বিশ্বকাপ হিসেবে বিবেচনা করা হয়, যার মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট বিশ্বজুড়ে নতুন উচ্চতায় পৌঁছাবে। আমরা বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে একটি শক্তিশালী স্কোয়াড গঠনের আশা করছি।’


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪