| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইপিএলে খেলবেন না 'ধর্ষণ ঘটনায় অভিযুক্ত' দায়াল

  • আপডেট টাইম: 24-03-2026 ইং
  • 171935 বার পঠিত
আইপিএলে খেলবেন না 'ধর্ষণ ঘটনায় অভিযুক্ত' দায়াল

একাধিক ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে অনিশ্চয়তার জেরে শেষ পর্যন্ত ২০২৬ সালের আইপিএলে খেলছেন না বাঁহাতি পেসার যশ দয়াল। বিষয়টি নিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)।

মঙ্গলবার ( ২৪ মার্চ ) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দলের ক্রিকেট পরিচালক মো বোবাট জানান, ব্যক্তিগত কারণে এবারের মৌসুমে দলের সঙ্গে যোগ দিচ্ছেন না ২৮ বছর বয়সী এই পেসার। তবে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁর চুক্তি বহাল থাকবে।

বোবাট বলেন, “যশ দয়াল এই মৌসুমে আরসিবির সঙ্গে থাকছে না। সে ব্যক্তিগত সমস্যার মুখোমুখি। তবে তার চুক্তি বহাল থাকবে। সিদ্ধান্তটি তার স্বার্থেই নেওয়া হয়েছে।”

২০২৪ সালের আইপিএলে পাঁচ কোটি রুপিতে দয়ালকে দলে নেয় আরসিবি। গত মৌসুমে দলের প্রথম শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ১৫ ম্যাচে ১৩ উইকেট নিয়ে দলের সাফল্যে বড় অবদান রাখেন এই পেসার।

তবে সম্প্রতি তাঁর বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের কারণে সমালোচনার মুখে পড়ে ফ্র্যাঞ্চাইজিটি। ২০২৫ সালের জুলাইয়ে জয়পুর পুলিশ এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দয়ালের বিরুদ্ধে মামলা দায়ের করে। এর আগে গাজিয়াবাদের এক নারীর অভিযোগেও তাঁর বিরুদ্ধে আরেকটি ধর্ষণ মামলা হয়।

যদিও অভিযোগগুলো অস্বীকার করেছেন দয়াল। গত আইপিএল ফাইনালের পর থেকে তিনি আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি।

উল্লেখ্য, সর্বশেষ আইপিএল ফাইনালে পাঞ্জাবের বিপক্ষে ৬ রানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। সেই ম্যাচে তিন ওভারে ১৮ রান দিয়ে একটি উইকেট নেন দয়াল।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪