| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপে খেলবেন মেসি

  • আপডেট টাইম: 25-03-2026 ইং
  • 42979 বার পঠিত
বিশ্বকাপে খেলবেন মেসি

লিওনেল মেসি বুয়েন্স আয়ার্সের এজেইজা বিমানবন্দরে নামতেই যেন ‘অরা’ এসে দাঁড়িয়ে তার আলো ছড়াতে শুরু করেছে আশপাশে। মাঠে সতীর্থদের পথ দেখিয়ে তিনি আলো ছড়ালেন স্ক্রিনেও। সামনে আরেকটি বিশ্বকাপ, যার জন্য স্কোয়াড চূড়ান্ত করার আগে আলবিলেস্তে দল নিয়ে মাঠে নামছেন অধিনায়ক মেসি।

২০২৫ সালের ৪ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচটি দিয়ে ঘরের মাঠ থেকে বিদায় নিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। সম্ভবত মাতৃভূমিতে মেসির শেষ অফিসিয়াল ম্যাচ বিবেচনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাকে সপরিবারে আমন্ত্রণ জানায়। কিন্তু কাকতালীয়ভাবে তাকে যে আবারও সেখানে খেলতে যেতে হবে সেটি কারো কল্পনাতেই ছিল না। 

বিশ্বচ্যাম্পিয়নদের আসন্ন দুই ম্যাচের সূচি চূড়ান্ত করতে বেশ কাঠখড় পোহাতে হয়েছে। স্পেনের সঙ্গে ফিনালিসিমা ও কাতারের সঙ্গে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ বাতিল হলে বিকল্প ভেন্যুতে স্পেন ম্যাচ আয়োজনের আলোচনা চললেও, শেষ পর্যন্ত  হয়নি সমঝোতা। এরপর গুয়াতেমালার সঙ্গে সূচি ঠিক করার পর ফিফার অনুমতি না পাওয়ায় বাতিল হয় সেই ম্যাচও। জাম্বিয়া ও মৌরিতানিয়ার বিপক্ষে খেলার ফিক্সচার দিয়েছে আলবিলেস্তেরা। বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে ২৭ মার্চ মৌরিতানিয়া এবং ৩১ মার্চ তাদের প্রতিপক্ষ জাম্বিয়া।

২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৬ জুন। তবে জুনের শুরুতে এজেইজা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিতে যাওয়া বিমানে মেসি উঠবেন কি না সেটি এখনও নিশ্চিত নয়,তবে তিনি ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। 

স্কালোনি যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া মেগা ইভেন্টের জন্য আসন্ন দুটি প্রীতি ম্যাচ শেষেই স্কোয়াড ঘোষণা করার কথা জানিয়েছেন। সেখানে মেসির নাম থাকলেই হবে নতুন ইতিহাস। মেসি গড়বেন প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে খেলার কীর্তি। যদিও একই রেকর্ডের সামনে আছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোও। আগামী ২৪ জুন বিশ্বকাপ চলাকালেই ৩৯ বছরে পা দিতে যাচ্ছেন মেসি। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪