| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ফুটবল-ক্রিকেটসহ ৭ ক্রীড়া ইভেন্ট

  • আপডেট টাইম: 25-03-2026 ইং
  • 171562 বার পঠিত
শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ফুটবল-ক্রিকেটসহ ৭ ক্রীড়া ইভেন্ট

জাতীয় শিক্ষাক্রমে ক্রীড়ার গুরুত্ব বাড়াতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করতে চতুর্থ শ্রেণি থেকে ফুটবল, ক্রিকেটসহ মোট সাতটি ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (২৫ মার্চ) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশটি স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী।

আদেশে বলা হয়, সারা দেশের শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও তা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় গত ১৪ মার্চ, যেখানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

সভায় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ক্রীড়া কার্যক্রম বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় শিক্ষাক্রমে সাতটি ক্রীড়া ইভেন্ট যুক্ত করা হচ্ছে, ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে বা ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস এবং সাঁতার।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রস্তাবিত এসব ইভেন্ট দ্রুত শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ, সক্রিয় প্রজন্ম গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪