| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বোর্ড বোর্ডের মতো চলবে : ফারুক

  • আপডেট টাইম: 27-03-2026 ইং
  • 169143 বার পঠিত
বোর্ড বোর্ডের মতো চলবে : ফারুক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল গত বছরের ৬ অক্টোবর। এরপর থেকেই ঢাকার অধিকাংশ ক্লাব সংগঠকরা আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন বর্তমান বোর্ডকে অবৈধ দাবি করে আসছেন। এর মাঝে বর্তমান পর্ষদ থেকে দুইজন পরিচালকের পদত্যাগে বিসিবির বর্তমান কমিটি কতদিন টিকবে এমন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে পরিচালকদের। 

বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদকে গতকাল (বৃহস্পতিবার) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাধীনতা দিবস প্রীতি ম্যাচ শেষে আবারও একই প্রশ্নের সম্মুখীন হতে হয়। যার জবাবে ফারুক আহমেদ বলেন, ‘আমি দুইটা পদত্যাগপত্র দেখেছি। (তারা) একান্ত ব্যক্তিগত কারণ দেখিয়েছে। যদি ব্যক্তিগত কারণ মনে করেন, আমি যদি কালকে না থাকি তখন আমারও কোনো ব্যক্তিগত কারণ হতে পারে। তাই না? এটাতে আমি আসলে বোর্ডের জন্য খুব বেশি...আপনি জানেন আমাদের ২৫ জন ডিরেক্টর। তারা থাকলে ভালো হতো। কিংবা না থাকলে আমার মনে হয় না যে বোর্ড চলবে না। আমার মনে হয় বোর্ডের মতো চলবে বোর্ড।’

বিসিবির নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এক তদন্ত কমিটি গঠন করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৬ মার্চ বিসিবি জানিয়েছে,আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই তদন্ত কমিটির ব্যাপারে অবগত রয়েছে । 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪