| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২-০ জয়ে বিশ্বকাপের আশা জিইয়ে রাখল ইতালি

  • আপডেট টাইম: 27-03-2026 ইং
  • 169111 বার পঠিত
২-০ জয়ে বিশ্বকাপের আশা জিইয়ে রাখল ইতালি

এবারও বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিতের প্রথম সুযোগ হারিয়েছিল ইতালি। তাদের এখন প্লে-অফ খেলতে হচ্ছে বাছাইপর্ব পেরোতে না পারায়। এই খেলায় উত্তর আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা আশা বাঁচিয়ে রেখেছে বিশ্বকাপের। যদিও আজ্জুরিদের নিজ সমর্থকদের কাছে দুয়ো শুনতে হয়েছে প্রথমার্ধে নিষ্প্রভ পারফরম্যান্সের কারণে।

ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের প্লে অফ শুরু হয়েছে গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাতে। যেখানে ইতালি পজেশন থেকে গোলের লক্ষ্যে শট সবমিলিয়ে এগিয়ে ছিল। প্রথমার্ধ গোলশূন্য হওয়ার পর উত্তর দ্বিতীয়ার্ধে  সান্দ্রো টোনালি ও মইস কিন আয়ারল্যান্ডের জালে একবার করে বল জড়ান। এর আগের দুই বিশ্বকাপেও প্লে-অফে ব্যর্থ হওয়ায় মেগা ইভেন্টটি খেলতে না পারার হতাশা ঘুচতে চায় জেনারো গাত্তুসোর দল।

 ইতালি প্রথমার্ধে সফরকারী আয়ারল্যান্ডকে নিজেদের ডেরা বেরগামোতে খুব একটা পরীক্ষায় ফেলতে পারেনি। উত্তর আয়ারল্যান্ডের গোলরক্ষক এই সময়ে লক্ষ্যে থাকা দুটি শট অনায়াসে ঠেকিয়ে দেয়। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে ইতালিয়ান স্ট্রাইকার মাতেও রেতেগি দারুণ একটি সুযোগ পেলেও বক্সের বাইরে বলের নিয়ন্ত্রণ হারান। ৫৬ মিনিটে ডেডলক ভেঙে লিড পায় ইতালি। মাত্তেও পলিতানোর ক্রস বক্সে হেড দিলেও সফরকারী ডিফেন্ডার ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি। ফনে টোনালি বল পেয়ে বক্সের সামনে থেকে বুলেট গতির হাফ ভলিতে জাল কাঁপান।

নির্ধারিত সময় শেষ হওয়ার ১০ মিনিট আগে টোনালির অবদানে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। বক্সে টোনালি ক্রস নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের একজনের বাধা এড়িয়ে মইস কিন বাঁ পায়ে শট নেন, এরপর বল পোস্টে লেগে জালে জড়ায়। ২-০ গোলের জয় নিশ্চিত করে ইতালি। বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট পেতে আগামী মঙ্গলবার প্লে-অফের ফাইনালে তারা বসনিয়া-হার্জেগোভিনার মুখোমুখি হবে।

একইদিন নিজেদের ম্যাচে জয় পেয়েছে রবার্ট লেভান্ডফস্কির পোল্যান্ড, আর্দা গুলারের তুরস্ক, ডেনমার্ক, সুইডেন, চেক প্রজাতন্ত্র, কসোভো ও বসনিয়া হার্জেগোভিনা। আট দলের ফাইনালে বিজয়ী চার দল বিশ্বকাপের টিকিট পাবে। সেলক্ষ্যে প্লে-অফের ফাইনালে পোল্যান্ড-সুইডেন, চেক প্রজাতন্ত্র-ডেনমার্ক, কসোভো-তুরস্ক পরস্পরের মোকাবিলা করবে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪