| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইপিএল সম্প্রচারে বাধা নেই

  • আপডেট টাইম: 28-03-2026 ইং
  • 168008 বার পঠিত
আইপিএল সম্প্রচারে বাধা নেই

নতুন সরকারের তথ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)‑এর সম্প্রচার নিষেধাজ্ঞা এখনও তুলে নি। তবে তারা স্পষ্ট জানিয়েছেন, আইপিএল সম্প্রচার করতে চাইলে কোনো অপারেটরকে বাধা দেওয়া হবে না।

শনিবার (২৮ মার্চথে)  শুরু হওয়া এই ফ্র্যাঞ্চাইজি টি‑টোয়েন্টি লিগটি বাংলাদেশি কোনো টেলিভিশন চ্যানেল সম্প্রচার না করলেও দর্শকরা দেশ থেকে স্টার স্পোর্টস‑এর মাধ্যমে সরাসরি ম্যাচ দেখতে পারবেন।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বর্তমানে দেশের বাইরে থাকায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়নি বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন,

তথ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি এখন দেশের বাইরে আছেন। যেহেতু বিষয়টা একটু অন্যরকম, তিনি ফিরলে আমরা একটা সিদ্ধান্ত জানিয়ে দেব।

তবে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ডয়চে ভেলে‑কে বলেছেন, খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। ফলে বিষয়গুলো বাণিজ্যিকভাবে দেখব। কোনো (দেশি) চ্যানেল যদি আইপিএল দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করে, আমরা ইতিবাচকভাবেই বিবেচনা করব।”

জানিয়ে রাখা প্রয়োজন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে যে স্টার স্পোর্টস লোকাল মাধ্যমে বাংলাদেশে আইপিএল দেখানোর ব্যাপারে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে মৌখিকভাবে আলোচনা করেছে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে চাননি প্রতিমন্ত্রী আমিনুল হক। 

তিনি বলেন, এরই মধ্যে তথ্যমন্ত্রীর সঙ্গে আইপিএল সম্প্রচার নিয়ে আমার বেশ কিছু কথা হয়েছে। কিন্তু আমি এ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে পারছি না।

এদিকে, ভারতীয় সরকারের হস্তক্ষেপে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার কারণে গত ৫ জানুয়ারি দেশে এই টুর্নামেন্টটির সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেয় অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪