| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশে ফিরে মিরপুরে আমিনুল ইসলাম বুলবুল

  • আপডেট টাইম: 29-03-2026 ইং
  • 166111 বার পঠিত
দেশে ফিরে মিরপুরে আমিনুল ইসলাম বুলবুল

অস্ট্রেলিয়ার মেলবোর্নে পরিবারের ঈদের ছুটি কাটিয়ে দেশে ফিরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাজির হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

ঢাকায় পৌঁছানোর পরই রোববার (২৯ মার্চ) দুপুরে আনুমানিক দুপুর ১টার পর সরাসরি মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন।

স্টেডিয়ামে এসে তিনি বোর্ডের পরিচালকদের সঙ্গে সময় কাটান এবং জাতীয় দলের ফিটনেস ক্যাম্পে উপস্থিত থাকেন। নিজের চোখে ক্রিকেটারদের অনুশীলন দেখেন, কথা বলেন প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে এবং ক্রিকেটারদের সঙ্গেও মতবিনিময় করেন।

এদিকে নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে জাতীয় দল ফিটনেস অনুশীলনে ব্যস্ত। মিরপুর শের-ই বাংলায় নিয়মিত অনুশীলনের পাশাপাশি শীঘ্রই শুরু হবে ক্রিকেটারদের স্কিল ক্যাম্প।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪