| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমাদের কেবল একটিই পরিকল্পনা আছে, আর তা হলো ‘প্ল্যান এ’ : ফিফা সভাপতি

  • আপডেট টাইম: 31-03-2026 ইং
  • 160945 বার পঠিত
আমাদের কেবল একটিই পরিকল্পনা আছে, আর তা হলো ‘প্ল্যান এ’ : ফিফা সভাপতি

মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক পরিস্থিতির কারণে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে তাদের অংশগ্রহণের বিষয়ে নিজের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে বলেন, “আমরা চাই ইরান খেলুক এবং ইরান বিশ্বকাপ খেলবে। এখানে বি, সি বা ডি বলে কোনো বিকল্প পরিকল্পনা নেই। আমাদের কেবল একটিই পরিকল্পনা আছে, আর তা হলো ‘প্ল্যান এ’।”

ফিফা বর্তমানে ইরানের কোনো ম্যাচ মেক্সিকোতে সরিয়ে নেওয়ার কথা বিবেচনা করছে না জানিয়ে বিশ্ব ফুটবলের এই প্রধান জানান, ইরান দল যেন ‘সবচেয়ে ভালো পরিস্থিতির মধ্যে’ এই টুর্নামেন্টে অংশ নিতে পারে তা নিশ্চিত করা উচিত। কারণ এই দলটি ‘ইরানে বসবাসরত সাধারণ মানুষের পাশাপাশি বিদেশে থাকা ইরানিদেরও’ প্রতিনিধিত্ব করে। ইরান খেলার মাঠের যোগ্যতার ভিত্তিতেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ‘অত্যন্ত জটিল’।

সূচি অনুযায়ী, এই আসরে লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ইরান। এরপর সিয়াটলে মিশরের মুখোমুখি হবে তারা। বিশ্বকাপের জন্য দলটির বেস ক্যাম্প অ্যারিজোনার টুসানে নির্ধারণ করা হয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪