বিসিবির নির্বাচন নিয়ে চলতি মাসে তদন্ত কমিটি গঠন করেছিল এনএসসি। এরপর একে একে বেশ কয়েকজনের সঙ্গে তদন্ত কমিটি সাক্ষাৎ করেছে। এর ধারাবাহিকতায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও মুখোমুখি হয়েছেন তদন্ত কমিটির।
তিনি লিখিতভাবে তদন্ত কমিটিকে উত্তর দিয়েছেন দেশে ফেরার আগেই। তদন্ত কমিটির এক সদস্য জানিয়েছেন এখন পর্যন্ত কাজ ভালোভাবেই তদন্ত চলছে। তদন্ত সদস্য আরও জানিয়েছেন, 'তদন্তের স্বার্থে যখন যাকে দরকার হবে তার সঙ্গেই কথা বলবেন তারা।'
গত শনিবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন তদন্ত কমিটির মুখোমুখি হন। এরপর বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদের সঙ্গেও রোববার জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) গঠিত স্বাধীন তদন্ত কমিটি কথা বলেছে। বিসিবির সহ-সভাপতি গণমাধ্যমকে জানান,প্রতিপক্ষ না থাকায় কোন ম্যানিপুলেশনও হয়নিন যেহেতু নির্বাচনে এখানে কোনো প্রতিপক্ষ ছিল না তাই এখানে ম্যানিপুলেশনের সম্ভাবনা থাকার কথাও না।