| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৪ বছর পর বিশ্বকাপে তুরস্ক

  • আপডেট টাইম: 01-04-2026 ইং
  • 158424 বার পঠিত
২৪ বছর পর বিশ্বকাপে তুরস্ক

দীর্ঘ অপেক্ষার অবসান শেষে দুই যুগ পর স্বপ্নের বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করল তুরস্ক। প্রিস্টিনায় প্লেঅফ ফাইনালে স্বাগতিক কসোভোকে ১-০ গোলে হারিয়ে স্বপ্নের বিশ্বকাপের টিকিট কেটেছে তুরস্ক ২৪ বছর পর। গোলশূন্য প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে কেরেম আকতারকোগ্লুর গোলে শেষ পর্যন্ত এসেছে কাঙ্খিত জয়।  

সর্বশেষ ২০০২ বিশ্বকাপে সেমিফাইনালে খেলা তুরস্ক এই জয়ের ফলে বিশ্বকাপের টিকিট কেটে উচ্ছ্বাসের জোয়ারে ভাসছে। ২০২৬ বিশ্বকাপের ‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে ও স্বাগতিক যুক্তরাষ্ট্রকে প্রতিপক্ষ হিসেবে পেল তুরস্ক। ২০১৬ সালে ফিফা ও উয়েফার সদস্যপদ পাওয়া কসোভোর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার অপেক্ষা বাড়ল।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪