| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

  • আপডেট টাইম: 01-04-2026 ইং
  • 158296 বার পঠিত
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। শুরু থেকে দাপট দেখানো লাল-সবুজ জার্সিধারীরা মানিকের একমাত্র গোলেই নিশ্চিত করে জয়।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও মাঝমাঠে নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় বাংলাদেশ। ফয়সাল ও মোর্শেদদের আক্রমণে চাপে পড়ে নেপাল।

এই চাপের ফল আসে মাত্র ১১তম মিনিটে। বক্সের সামান্য বাইরে থেকে মোর্শেদের বাড়ানো চিপকে দুর্দান্ত হেডে জাল খুঁজে পান মানিক। গোলের পরও আক্রমণ থামায়নি বাংলাদেশ। এক মিনিট পরই ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি হয়।

কাউন্টার অ্যাটাকে একক প্রচেষ্টায় প্রতিপক্ষের ডি-বক্সের কাছে পৌঁছান ইউসুফ আলি। তার পাস থেকে বক্সে বল পেয়ে গোল করেন রোনান, তবে অফসাইডের কারণে সেটি বাতিল হয়। এরপরও বাংলাদেশ একাধিক আক্রমণ চালায়, কিন্তু আর গোলের দেখা মেলেনি। নেপাল ম্যাচে ফেরার চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণভাগ ছিল দৃঢ়।

ফাইনালে বাংলাদেশ কার সঙ্গে মুখোমুখি হবে তা এখনো নির্ধারিত হয়নি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪