| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সব ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ডুসেনের

  • আপডেট টাইম: 02-04-2026 ইং
  • 29220 বার পঠিত
সব ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ডুসেনের

দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারে দীর্ঘদিন ভরসার প্রতীক তারকা ব্যাটার ভ্যান ডার ডুসেন আন্তর্জাতিক ক্রিকেটকে জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় আজ সব ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। 

২০১৮ সালের ৯ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ডুসেনের জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ধীরে ধীরেডানহাতি এই ব্যাটার তিন সংস্করণের ক্রিকেটেই জায়গা করে নেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ক্যারিয়ারে ৫৭টি টি-টোয়েন্টি ম্যাচ, ৭১টি ওয়ানডে ও ১৮টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি।

২০২৫ সালের ১৬ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন তিনি। ভ্যান ডার ডুসেনের ক্যারিয়ারের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ অন্যতম স্মরণীয়। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ১৩৩ রানের দারুণ একটি ইনিংস তার সেরা পারফরম্যান্সগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত।



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪