আইকনিক হেলিকপ্টার শটে শ্রীলঙ্কান বোলার নুয়ান কুলাসেকারার বলকে সীমানার ওপারে ফেলেন মহেন্দ্র সিং ধোনি। ২০১১ বিশ্বকাপের ফাইনালে ১১ বলে ৪ রান প্রয়োজন ভারতের। ভারতের অধিনায়কের ছক্কা নন-স্ট্রাইকে দাঁড়িয়ে দেখেছেন যুবরাজ সিং।
অথচ, যুবরাজের বাবা যোগরাজ সিং অভিযোগ তুলে বলেন,ফাইনালের নায়ক যদি ধোনি হন তাহলে ২০১১ বিশ্বকাপের নায়ক যুবরাজ। সম্ভাবনা ও যোগ্যতা থাকার পরেও ধোনির কারণে ভারতীয় দলের অধিনায়ক হতে পারেননি যুবরাজ। শুধু তাই নয় ধোনির কারণেই যুবরাজের আন্তর্জাতিক ক্যারিয়ার দ্রুত শেষ হয়েছে এমন অভিযোগও তোলেন যোগরাজ।
একসময় ভারতের হয়ে খেলা যোগরাজ শুধু ধোনি নয় ভারতের আরেক বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বলেছেন, কপিল তাকে দল থেকে বাদ দিয়েছে, যা তার ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়েছে।
বাবার এমন মন্তব্যে লজ্জিত যুবরাজ স্পোর্টস তাক নামের একটি চ্যানেলের পডকাস্টের টিজারে বলেন, ‘আমি কপিল দেব ও এমএস ধোনির কাছে ক্ষমা চাইছি। আমার বাবাকে আমি বুঝিয়েছে এবং তাকে বলেছি, এগুলো ঠিক না।’