অনেকে বিসিবির বর্তমান কমিটির ভবিষ্যৎ নিয়ে সন্দিহান,ক্রিকেটারদের সঙ্গে সভাপতির বৈঠকের সিদ্ধান্ত নিয়ে চলছে কানাঘুষা। শোনা যাচ্ছে ক্রিকেটারদের এবং নতুন নির্বাচক প্যানেল ও কোচিং প্যানেলের সদস্যদের সঙ্গে রোববার (৫ এপ্রিল) দুপুরে জরুরি বৈঠকে বসছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আলোচনার বিষয়বস্তু স্পষ্ট না হলেও লম্বা সময় পর দেশে ফিরে ক্রিকেটারদের সঙ্গে বসার সুযোগ হয়নি বুলবুলের তাই এটিকে সৌজন্য সাক্ষাৎ হিসেবেই ধরা হচ্ছে।
বিসিবি নির্বাচনে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে গত মাসে গঠিত তদন্ত কমিটি আজ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। এ তদন্ত প্রতিবেদন এনএসসি থেকে ক্রীড়া মন্ত্রণালয়ে দেওয়ার জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের হাতে তা তুলে দেওয়া হয়।
বিসিবি সভাপতি বুলবুলসহ বেশ কয়েকজন পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ৫ সদস্যের তদন্ত কমিটির মুখোমুখি হয়েছিলেন। বিসিবি সভাপতির পর প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন তদন্ত কমিটির মুখোমুখি হন। এনএসসি গঠিত স্বাধীন তদন্ত কমিটি পরবর্তীতে কথা বলেছিল বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদের সঙ্গে। গত ১১ মার্চ অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করে এনএসসি। বিসিবির বর্তমান কমিটির ভবিষ্যৎ অনেকটা নির্ভর করছে তদন্ত প্রতিবেদনের ওপর।
ফার এ / আয়না টিভি