| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপের আগে দুই প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা

  • আপডেট টাইম: 10-04-2026 ইং
  • 19364 বার পঠিত
বিশ্বকাপের আগে দুই প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা

বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি জোরদার করতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনির দল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচ দুটিকে শেষ প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে।

সূচি অনুযায়ী, আগামী ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনে অবস্থিত কাইল ফিল্ডে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর মাত্র তিন দিনের ব্যবধানে, ৯ জুন আলাবামার অবার্নে জর্ডান-হেয়ার স্টেডিয়ামে ইউরোপীয় দল আইসল্যান্ডের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।

জর্ডান-হেয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি বিশেষ গুরুত্ব বহন করছে। ৮৭ বছরের ইতিহাসে এই প্রথমবার কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজন করতে যাচ্ছে ভেন্যুটি। অন্যদিকে কাইল ফিল্ডও বড় আয়োজনের অভিজ্ঞতা রাখে ২০২৪ সালে সেখানে মেক্সিকো ও ব্রাজিলের মধ্যকার একটি প্রীতি ম্যাচে প্রায় ৮৫ হাজার দর্শকের উপস্থিতি ছিলো।

আয়োজক প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও ম্যাচ দুটিকে ঘিরে উচ্ছ্বাস দেখা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে ভেন্যুগুলোর পরিচিতি আরও বাড়াবে।

এই দুই ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়েই খেলবে আর্জেন্টিনা, যা ৩০ মে’র মধ্যে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে চূড়ান্ত করা হবে। কোচ স্কালোনি এই ম্যাচগুলোতে দলের কৌশল পরীক্ষা ও সম্ভাব্য প্রথম একাদশ নির্ধারণের সুযোগ পাবেন।

মাঠের বাইরে আলোচনায় রয়েছেন তারকা ফুটবলার লিওনেল মেসি। পরিসংখ্যান অনুযায়ী, তিনি ইতোমধ্যে বিশ্বের ২২০টিরও বেশি ভিন্ন ভেন্যুতে গোল করেছেন। আসন্ন ম্যাচগুলোতে গোল করতে পারলে যুক্তরাষ্ট্রের কলেজ ফুটবল স্টেডিয়ামেও প্রথমবারের মতো নিজের নাম লেখাবেন তিনি।

ইতিহাস বলছে, হন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনা এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়ে প্রতিবারই জয় পেয়েছে। সর্বশেষ ২০২২ সালে মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে তারা ৩-০ ব্যবধানে জয় তুলে নেয়। অন্যদিকে আইসল্যান্ডের বিপক্ষে একমাত্র সাক্ষাৎ ছিল ২০১৮ বিশ্বকাপে, যেখানে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

সব মিলিয়ে, বিশ্বকাপের আগে এই দুটি প্রীতি ম্যাচ আর্জেন্টিনার জন্য শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪