| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বন্ধ থাকার পর আবারও চলাচল শুরু মেট্রোরেলের

  • আপডেট টাইম: 14-04-2026 ইং
  • 11781 বার পঠিত
বন্ধ থাকার পর  আবারও চলাচল শুরু মেট্রোরেলের

রাজধানীর কারওয়ান বাজার অংশের মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন উড়ে এসে পড়ায় রেল চলাচল প্রায় ১৫ মিনিট বন্ধ ছিল। পরে বেলুন অপসারণ করার পর মেট্রোরেল চলাচল আবারও শুরু হয়। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১টা ২০ মিনিটে গ্যাস বেলুন অপসারণের পর মেট্রোরেল চালু হওয়ার সংবাদ জানিয়েছে এমআর‍টি পুলিশের কন্ট্রোল রুম।

আরও পড়ুন-

আহসান মঞ্জিলে বর্ষবরণ

এমআরটি পুলিশের কন্ট্রোল রুমের ওয়ারলেস অপারেটর রাতুল বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা ১২টা ৫০ মিনিটে গ্যাস বেলুন মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে আটকে থাকার সংবাদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেট্রোরেল হাইভোল্টেজ বৈদ্যুতিক লাইন থেকে বেলুন অপসারণ করা হলে দুপুর ১টা ৫ মিনিটে আবারও কারওয়ান বাজার স্টেশন থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়।


এফএ/ আয়না টিভি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪