সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আজ শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত থাকবেন।
আরও পড়ুন-
পানিতে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু
সংবাদ সম্মেলনে সরকারের গত দুই মাসের কার্যক্রম,অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে সমসাময়িক বিভিন্ন ইস্যুতেও আলোচনা হতে পারে বলে জানা গেছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে সংবাদ সম্মেলনে অংশ নিতে সাংবাদিকবৃন্দ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করবে।
এফএ/ আয়না