| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরব পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট

  • আপডেট টাইম: 18-04-2026 ইং
  • 356 বার পঠিত
৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরব পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরব পৌঁছেছে। স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০০১ ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শনিবার (১৮ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন ও কাউন্সিলর (হজ) মোঃ কামরুল ইসলাম বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের ফুল এবং রিফ্রেশমেন্ট কিট হাতে তুলে দিয়ে অভ্যর্থনা জানান।

আরও পড়ুন-

আইএমএফের ঋণ স্থগিতের খবর

এসময় অন্যান্যের মধ্যে জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোঃ সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মোঃ রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের হেড অব অপারেশন ইহাহিয়া রাদি ও হাজিদের অভ্যর্থনায় নিয়োজিত সৌদি প্রতিষ্ঠান নুসুক মারহাবার ম্যানেজার রায়েদ বাকশাউন উপস্থিত ছিলেন। শুক্রবার রাত সাড়ে ১১ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট-২০২৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


এফএ/ আয়না    

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪