| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৬ ম্যাচে জয়হীন কেকেআর

  • আপডেট টাইম: 18-04-2026 ইং
  • 136 বার পঠিত
৬ ম্যাচে জয়হীন কেকেআর

কলকাতা নাইট রাইডার্সের চলতি আইপিএলে দুঃসময় কাটছেই না। শুক্রবার গুজরাটের কাছে ৫ উইকেটে হারের পর নতুন আরেকটি লজ্জার নজির কেকেআরের। শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি এখনও দেখেনি জয়ের মুখ। আইপিএলের ইতিহাসে পঞ্চম দল হিসেবে কোনো মৌসুমের প্রথম ৬টি ম্যাচেই জয়হীন থাকল কেকেআর।

ডেকান চার্জার্স ২০১২ সালে প্রথম দল হিসেবে আইপিএলের প্রথম ৬টি ম্যাচে হেরে এই নজির গড়েছিল। ২০১৩ সালে দিল্লি ডেয়ার ডেভিলস দ্বিতীয় দল হিসেবে মৌসুমের প্রথম ছ’টি ম্যাচে হেরেছিল। ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু,২০২২ সালের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকেও একই লজ্জার মুখোমুখি হতে হয়েছিল। আর ২০২৬ সালে  পঞ্চম দল হিসেবে এই তালিকায় নাম উঠল তিনবারের চ্যাম্পিয়ন কেকেআরের।

আরও পড়ুন-

হরমুজে অবরোধ জারি ইরানের

রাহানেরা ইডেন গার্ডেন্সের পাঞ্জাব কিংস ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ১ পয়েন্ট পেলেও বাকি পাঁচটি ম্যাচেই ফলাফল শূন্য। ফলে মৌসুমের প্রথম ছ’টি ম্যাচে জয় না পেয়ে বাজে ফর্মে পয়েন্ট তালিকায় ১০ নম্বরে শাহরুখের দল।


এফএ/ আয়না    

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪