| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৭৬ কেজি গাঁজাসহ আটক ১

  • আপডেট টাইম: 19-04-2026 ইং
  • 154 বার পঠিত
৭৬ কেজি গাঁজাসহ আটক ১

রংপুর এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় অভিযান চালিয়ে ৭৬ কেজি (প্রায় ২ মণ) গাঁজাসহ একজনকে আটক করেছে র‍্যাব -১৩। আটক ব্যক্তি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের মৃত ফজলুল হকের পুত্র আতিকুর রহমান নয়ন (৫০)।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে ফুলবাড়ি উপজেলার পূর্ব ফুলমতি গ্রামে অভিযান পরিচালনা করে র‍্যাব-১৩ আতিকুর রহমান নয়নের নিজ বসতবাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে ৭৬ কেজি (প্রায় ২ মণ) গাঁজা উদ্ধার করে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়। 

আরও পড়ুন-

ঝিনাইদহ শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রং মিস্ত্রির মৃত্যু

আটক আসামি ও জব্দকৃত গাঁজা ফুলবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‍্যাব-১৩।


এফএ/ আয়না      

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪